দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকা হিলি। এই সীমান্তে কাঁটাতারের ওপারে রয়েছে ভারতের বেশকিছু গ্রাম। বিএসএফ প্রহরারত সেই গ্রামগুলিকে নিয়ে কড়া নিরাপত্তা রয়েছে। এককথায়,সেই গ্রামিগুলি কার্যত বিচ্ছিন্ন ভারতের মূল ভূখন্ড থেকে। কাঁটাতারের ওপারে হওয়ার দরুণ ওই কয়েকটি গ্রামে সহজেই যাতায়াত করতে পারে বাংলাদেশের মানুষজন। এইরকম একটি গ্রাম গোবিন্দপুর। বরাবর সেখানে হয় দূর্গা পূজো। গ্রামে শতাধিক ভারতীয় পরিবারের উদ্যোগে চলা সেই পুজোয় মূল দর্শনার্থী পাশের বাংলাদেশী গ্রামের মানুষজন। ওপারের ভারতীয় গ্রামের পুজোকে কেন্দ্র করে বসে মেলা। সেখানে মিলেমিশে একাকার বাংলাদেশের মানুষজন। ওই গোবিন্দপুর গ্রামেই এবার দুর্গা প্রতিমার বরাত পেয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বাদামাইল এলাকার মৃৎশিল্পী উদয় মালি। যা নিয়েই বাড়তি উৎসাহ ওই শিল্পীর।
এপার থেকেই এবার দুর্গা প্রতিমা যাচ্ছে সীমান্তে কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় গ্রাম গোবিন্দপুরে। আলাদা উৎসাহ মৃৎশিল্পীর।












Leave a Reply