বালুরঘাট পুরসভার ২২ এবং ২৩ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী রাস্তার বেহাল অবস্থা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাট পুরসভার ২২ এবং ২৩ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী রাস্তার বেহাল অবস্থা। বালুঘাট পুরসভার খাদিমপুর এলাকার সন্ধ্যা সিনেমা হল থেকে খাদিমপুর গার্লস স্কুল পর্যন্ত রাস্তার পিচ উঠে গর্ত সৃষ্টি হয়েছে। পুজোর আগে রাস্তা ঠিক হওয়ার কথা বললেও এখনো কাজে হাত দেয়নি বালুরঘাট পৌরসভা। চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের।

দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় এবং বাড়ি বাড়ি পানীয় জলের লাইন দেওয়ায় বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তা বেহাল হয়ে পড়ে। বালুরঘাট পৌরসভা থেকে পুজোর আগে রাস্তা মেরামতির কাজ শুরু হলেও এখনো সংস্কারের কাজে হাত দেয়া হয়নি খাদিমপুরের এই রাস্তা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খানাখন্দে ভরা এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। এই রাস্তা দিয়ে চলাচল করে খাদিমপুর গার্লস স্কুল, খাদিমপুর বয়েজ স্কুল এবং কবিতীর্থ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা। এলাকায় রয়েছে একটি সিনেমা হলও। এই রাস্তা দিয়ে চলাচল করা মানুষজন রাস্তা সংস্কারের দাবি জানান।

এই রাস্তার গলির মুখে রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর বাড়ি। আর ঠিক একারণেই এই রাস্তা সংস্কারে অনীহা বালুরঘাট পৌরসভার বলে অভিযোগ তুলেছেন বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত।

যদিও, বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী জানান, বালুরঘাটের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। খাদিমপুরের এই রাস্তা সংস্কারের কাজ‌ও করা হবে। পুজোর আগেই কাজ হবে বলে তিনি জানিয়েছেন।

বাইট – সুকমল নন্দী, স্থানীয় বাসিন্দা।
বাইট – সমীর প্রসাদ দত্ত, বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি।
বাইট – প্রদীপ্তা চক্রবর্তী, ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, বালুরঘাট পৌরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *