নদীয়া, নিজস্ব সংবাদদাতা: – রানাঘাটের প্রাচীন পুজোর মধ্যে অন্যতম রানাঘাট হিজুলির গাঙ্গুলি বাড়ির পুজো ১৮৭ বছরে।১৮৩৭ সালে পুজো শুরু হয়। এই পুজো শুরু করেন স্বর্গীয় গণেশ গাঙ্গুলি লক্ষ্মীনারায়ণ গাঙ্গুলি তার আগে এই পুজো হয়েছিল কিন্তু সেটা জানা যায় নি। এখানে মা দুর্গা এক চালা ঢাকের সাজ। মৃৎ শিল্পী তিন পুরুষ ধরে প্রতিমা তৈরি করে আসছেন। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের দিন ঠাকুরের কাঠামো পুজো হয়। তবে রীতি হচ্ছে মেয়েদের নামে প্রথম সংকল্প করা হয়। সেই রীতি মেনে এখনও পরম্পরায় ঘরের মহিলাদের নামে সংকল্প হয়।চার দিনই বলি হয়। বর্তমানে ফল বলি হয়। জগদ্ধাত্রী পুজোর সময় ছাগ বলি হতো। সেই ছাগ বলি বন্ধ হয়ে যায়। তারপর স্বপ্নাদেশ দুর্গা পুজো সূচনা। দেড় মণ ভোগ হয় চার দিন কলাই ডালের খিচুড়ি করা হয়। পুরোপুরি গঙ্গা জল দিয়ে সমস্ত কাজ করা। আর চার দিন ১২জন স্থানীয় ব্রাম্বন দের নেমেন্তন্ন করে খাওয়ানো হয়। সেই রীতি আজও চলে আসছে।
রানাঘাটের প্রাচীন পুজোর মধ্যে অন্যতম রানাঘাট হিজুলির গাঙ্গুলি বাড়ির পুজো ১৮৭ বছরের।












Leave a Reply