প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগেই, এবারের দুর্গা পুজোয় বালুরঘাটে দেখতে পাওয়া যাবে রাম মন্দির।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগেই, এবারের দুর্গা পুজোয় বালুরঘাটে দেখতে পাওয়া যাবে রাম মন্দির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর ক্লাব নিউটাউন ক্লাব ও পল্লী পাঠাগার এর দুর্গাপূজায় মন্ডপ তৈরি হচ্ছে অযোধ্যায় নির্মিয়মান রাম মন্দিরের আদলে। ফলে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলাবাসী রাম মন্দির উদ্বোধনের আগেই, রাম মন্দিরের আদলে মন্ডপ দেখতে পাবেন।

বালুরঘাট নিউটাউন ক্লাবের এবছর ৭১ তম বর্ষের দুর্গা পূজা। বেশ কয়েক বছর থেকেই, দুর্গা পুজোয় চমক দিয়ে চলেছে এই ক্লাব। দু’বছর আগে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল উদ্বোধন, গত বছর বুর্জ খলিফা এর আদলে মন্ডপ এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী পুজোর উদ্বোধন করেন। এবছর নিউ টাউন ক্লাব ও পল্লী পাঠাগার এর সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। ফলে বিজেপি রাজ্য সভাপতির ক্লাবের পুজোয় যে চমক থাকবে, তা বলাই বাহুল্য।
বালুরঘাটের কল্পনা ডেকারেটর তৈরি করছে রাম মন্দিরের আদলে মন্ডপ। ডেকারেটর মালিক বিপ্লব সরকার জানান, রাম মন্দিরের আদল দিতে মেদিনীপুর থেকে শিল্পী আনা হয়েছে।

নিউ টাউন ক্লাব সম্পাদক অরিজিৎ মহন্ত জানান, হুবহু রাম মন্দিরের আদলে মন্ডপ তৈরি করা হচ্ছে। প্রতিমা তেও থাকবে নতুনত্বের ছোঁয়া। মন্ডপ দেখতে পুজোর ক’টা দিন প্রচুর জনসমাগম হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *