নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গতকাল গভীর রাতে ঘর থেকে ডাক দিয়ে বের করে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর কালিপুর এলাকায়। জানা যায় বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান উপপ্রধান দায়িত্ব রয়েছে দীপক মন্ডল। জানা যায় গতকাল একদল দুষ্কৃতী রাত আনুমানিক একটা নাগাদ বাড়িতে এসে দীপক মন্ডলকে ডাক দেয় ডাক শুনে ঘর বেরোতেই বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা তার স্ত্রী ঠেকাতে এলে তাকেও মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। দীপক মন্ডলের দাবী গতকাল গভীর রাতে আমার ও আমার পরিবারের উপর হামলা চালায় দুষ্কৃতীরা, চিৎকার চেঁচামেচি করতেই এলাকার লোকজন ছুটে আসতেই শূন্যে তিন ডাউন গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শাসকদলের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে । যদিও শাসক দলের তোলা অভিযোগ অস্বীকার করেন বিজেপি। বিজেপির মন্ডল সভাপতি প্রদীপ সরকার বলেন পঞ্চায়েতের বোর্ড গঠন থেকেই এটা তাদের গোষ্ঠী কোন্দল তার ফলস্বরূপ এই ঘটনা। বিজেপি কখনো বোমা বন্দুকের রাজনীতিতে বিশ্বাস করে না এটা পঞ্চায়েতের ভাগ বটেয়া নিয়ে ওদের মধ্যে গোষ্ঠী দন্ড ।
গতকাল গভীর রাতে পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও তার স্ত্রী উপর বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।












Leave a Reply