মহালয়ার পূর্ণ তিথিতে মালদহের মহানন্দা নদীর ঘাটে অনুষ্ঠিত হলো পিতৃ তর্পণ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মহালয়ার পূর্ণ তিথিতে মালদহের মহানন্দা নদীর ঘাটে অনুষ্ঠিত হলো পিতৃ তর্পণ। শনিবার মহালয়া অমাবস্যার পূর্ণ তিথিতে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের শুভ সূচনা। পূর্বপুরুষের রীতি রেওয়াজ মেনে আজও মহালয়ার পূর্ণ তিথিতে স্বর্গীয় পিতা মাতা সহ পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে পিতৃ তর্পণ করলেন পুরাতন মালদাবাসী।
এদিন সকালে পুরাতন মালদার মহানন্দা ভবন সংলগ্ন মহানন্দা নদীর ঘাটে নজরে এল পিতৃ তর্পণের পুণ্যছবি। মহানন্দার নদীর আবক্ষ জলে দাঁড়িয়ে পিতৃ পুরুষের উদ্দেশ্যে জলার্ঘ্য অর্পণ করলেন বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *