ডেঙ্গু সচেতনতা কর্মসূচি হয়ে গেল রতুয়া স্ট্যান্ডে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- রবিবার রতুয়া-১ ব্লক প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি হয়ে গেল রতুয়া স্ট্যান্ডে। এদিন রতুয়া স্ট্যান্ডের একাধিক জায়গায় ডাস্টবিন বসানো হয়। পাশাপাশি সাফাই অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। মশা দমনের জন্য স্প্রে করা হয়। এদিন এই অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়া-১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পো, রতুয়া থানার আই সি সঞ্জয় দত্ত, রতুয়া ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক আগারওয়াল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *