মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-হরিশ্চন্দ্রপুরে সাত সকালে সিউরে উঠল বাংলা বিহার সীমান্তবর্তী এলাকার কুশিদা অঞ্চলের মানুষ।ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় মুখপোড়া দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর থানার নসরপুর- চোচপাড়া পুল বাঁধ এলাকায়।এসিড ও লঙ্কার গুঁড়ো দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে প্রাথমিক অনুমান স্থানীয়দের।
দেহে একাধিক চাকু দিয়ে কোপানোর দাগও রয়েছে।তবে ওই মহিলার এখনো পরিচয় জানা সম্ভব হয়নি।বয়স ৩০-৩৫ বছর হবে বলে অনুমান।ঘটনাস্থলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসিড,চাকু,ব্যবহার করা কন্ডম ও পোড়া কাপড় প্রভৃতি।গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।দেহটি দেখে স্থানীয়দের অনুমান গণ ধর্ষণ করে খুন করা হয়েছে।খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
BIG BREAKING NEWS : সাত সকালে মুখপোড়া মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কুশিদায়,গণ ধর্ষন করে খুন!অনুমান স্থানীয়দের।












Leave a Reply