রবিনসন কাণ্ডের ছায়া নদীয়ার রানাঘাটে, চারদিন ধরে নিজের ঘরে ছেলের মৃতদেহ আগলে বসে আছেন মা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রবিনসন কাণ্ডের ছায়া নদীয়ার রানাঘাটে, চারদিন ধরে নিজের ঘরে ছেলের মৃতদেহ আগলে বসে আছেন মা।চারদিন ধরে নিজের ঘরে ছেলের মৃতদেহ আগলে বসে আছে মা। ঘটনাটি ঘটে নদীয়ার রানাঘাট পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে। জানা যায় মৃত ছেলের নাম স্বপন দাস। বয়স ৫০ উর্ধ্ব মা সাধনা দাস আশি বছর বয়স। বাড়িতে মা ও ছেলের দুজনের বসবাস। এই দিন এলাকায় দুর্গন্ধে ছেয়ে যায়। প্রতিবেশীদের খোঁজাখুঁজির পরে নিজের বাড়ি থেকে স্বপন দাসের রক্তাক্ত পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। সারা ঘরে রক্তের ছড়াছড়ি রক্ত লেগে মায়ের পায়েও এবং পোশাকে। স্থানীয় সূত্রে জানা যায় বাড়িতে মা ও ছেলে দুজনের বসবাস।এলাকায় তেমন কারো সঙ্গে মিশতো না তাই ঘটনা চট করে কারো নজরে আসেনি। শেষবারের মতো প্রতিবেশীরা চার দিন আগে স্বপন বাবুকে দেখে। জানা যায় তিনি অসুস্থ ছিলেন, কোন ভাবে তার মৃত্যু হয় আর সেই মৃতদেহ আগলে চারদিন ধরে বসে আছে তার মা। আশেপাশে এলাকার লোকজন এলাকায় দুর্গন্ধ পেয়ে জানায় রানাঘাট পৌরসভায়। পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায় খবর দেয় রানাঘাট থানায় খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং মৃত্যুর কারণ জানতে রানাঘাট পুলিশকে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *