বালুরঘাট শহরের সরকারি শুভায়ন হোমের আবাসিকদের সাথে পুজোর আনন্দ ভাগ করে নিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সরকারি শুভায়ন হোমের আবাসিকদের সাথে পুজোর আনন্দ ভাগ করে নিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক। এদিন এ অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার, জেলার DPO সহ অন্যান্য আধিকারিকরা। এদিন জেলাশাসক এবং আধিকারিকরা ঘুমের আবাসিকদের হাতে একটি করে উপহার কিট তুলে দেন। যার মধ্যে নতুন জামা সহ বিভিন্ন উপহার সামগ্রী ছিল। এদিনের অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *