বংশীহারীতে দুর্গা প্রতিমা বিসর্জনের ঘাট পরিদর্শন প্রশাসনের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রশাসনের পক্ষ থেকে দুর্গা প্রতিমা বিসর্জনের ঘাট পরিদর্শন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে। উল্লেখ্য প্রত্যেক বছরই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে এবং প্রশাসনের তত্ত্বাবধানে এলাকার সমস্ত দুর্গা পূজার প্রতিমা বিসর্জন দেওয়া হয় বংশীহারী টাঙ্গন নদীর ঘাটে। সমস্ত প্রক্রিয়ায় যেন কোনরকম ত্রুটি না থাকে সে কারণে আগেভাগেই প্রস্তুত প্রশাসন। বৃহস্পতিবার বৈকাল চারটায় পুলিশ প্রশাসন ও পৌরসভার উদ্যোগে টাঙ্গন নদীর ঘাট পরিদর্শন করা হলো। উপস্থিত ছিলেন বুনিয়াদপুরের পৌর প্রশাসক অখিল চন্দ্র বর্মন, উপ পৌর প্রশাসক জয়ন্ত কুন্ডু, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *