মহা চতুর্থীর সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাটের চকভৃগু প্রগতি সংঘের দূর্গা পূজার উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – মহা চতুর্থীর সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাটের চকভৃগু প্রগতি সংঘের দূর্গা পূজার উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। ৬৪ তম বর্ষে চকভৃগু প্রগতি সংঘের এই পূজা মন্ডপ তৈরি হয়েছে সমস্ত কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে। এদিন মন্ত্রীর সাথে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্টজনের। এদিন ফিতে কেটে কেটে এবং মঙ্গলদীপ পর্যালোর মধ্যে দিয়ে এই ক্লাবের পূজোর উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *