বালুরঘাটের রাম মন্দির উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের রাম মন্দির উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার। বালুরঘাট নিউ টাউন ক্লাবের ৭১ তম বর্ষে দুর্গাপুজোর মণ্ডপ তৈরী হয়েছে অযোধ্যায় নির্মিয়মান রাম মন্দিরের আদলে। এদিন সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ফিতে কেটে মণ্ডপটি উদ্বোধন করেন। বালুরঘাট শহরের উত্তর প্রান্তে অবস্থিত নিউটাউন ক্লাব ও পল্লি পাঠাগারে প্রতিবছর নতুনত এক চমক থাকে। গত বছর বুর্জ খলিফার আদলে মণ্ডপ করে এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দিয়ে মণ্ডপ উদ্বোধন করে তাক লাগিয়ে দিয়েছিলো। এবছর নিউটাউন পল্লি পাঠাগারের সভাপতি মনোনীত হয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্লাব বলে পরিচিত নিউ টাউন ক্লাবের পুজোয়যে চমক থাকবে তা বলায় বাহুল্য। এবছর অযোধ্যায় প্রধান মন্ত্রীর রাম মন্দির উদ্বোধনের আগে বালুরঘাটে রাম মন্দির আদলে রাম মন্দির তৈরী করায় বালুরঘাট তথা দক্ষিন দিনাজপুর জেলাবাসী রাম মন্দিরের রেপ্লিকা দেখতে পাবেন।

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন,মা আমাদের মধ্যে এসেছে আমরা এই চারদিন মাকে নিয়ে ব্যাস্ত থাকবো।এই ক্লাব সভাপতি আমি হলেও আমি সময় দিতে পারিনা এই পুজোর কৃতিত্ব ক্লাব সম্পাদক এবং সদস্যদের প্রাপ্য। আশা করি বালুরঘাটের দর্শণার্থীদের ভালো লাগবে এই মণ্ডপ ও জেলার সেরা পুজো হবে এই নিউ টাউন ক্লাবের পুজো।পাশাপাশি এলাকার মানুষদের পুজোর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির একজন সভাপতি সুকান্ত মজুমদার কোন রাজনৈতিক বক্তব্য দিতে চাননি। তিনি বলেন মায়ের দর্শন করতে এসেছি এখানে রাজনৈতিক বিষয়ে কিছু বলবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *