অষ্টমীর রাত্রে মদ্যপদের হাতে আক্রান্ত কাঠের দোকান মালিক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর কালীতলায় অষ্টমী রাতে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হলেন কাঠের দোকান মালিক। পরবর্তীতে ভোররাতে সেই দোকান থেকে চুরি হয় প্রায় দশটি খাট ,যার আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা। দোকান মালিকের অভিযোগ রাত্রে মারধর করে চলে যাওয়ার পরবর্তীতে ফের ভোররাতে এসে দোকান ভেঙে দশটি খাট নিয়ে গিয়েছে সেই অভিযুক্তরাই। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন দোকান মালিক। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর শহর জুড়ে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। যদিও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে সূত্রের খবর।
বাইট, কাঠের দোকান মালিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *