বালুরঘাট শহরের গৌরী পালবাড়ির দুর্গা পুজোতে ৩৫০ বছর ধরে দুর্গা মাকে আত্রাই নদীর বোয়াল মাছ, রায়খর মাছ এবং পান্তা ভাত খাইয়ে বিদায় জানানো হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের গৌরী পালবাড়ির দুর্গা পুজোতে ৩৫০ বছর ধরে দুর্গা মাকে আত্রাই নদীর বোয়াল মাছ, রায়খর মাছ এবং পান্তা ভাত খাইয়ে বিদায় জানানো হয়। বহু প্রাচীন এই পুজোর মায়ের পান্তা ভাতের ভোগ সংগ্রহ করতে বহুদূর-দূরান্ত থেকেও মানুষ আসে। ভক্তদের বিশ্বাস এই প্রসাদ গ্রহণ করলে অনেক রোগব্যাধিও নিবারণ ঘটে। আর সেই নিঃশ্বাস থেকেই বহু মানুষ পান্তা ভাতের ভোগ গ্রহণ করতে আসে গৌরী পাল বাড়িতে। আত্রাই নদীর রায়খর মাছের রূপালী শস্য বলে অভিহিত করে স্থানীয় বাসিন্দারা। সেই মাছ খাইয়েই বালুরঘাটের এই প্রাচীন পুজোর দুর্গা মাকে বিষয় বিদায় জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *