মহানন্দা নদীর সেতুতে এক যুবতী তার ব্যাগ এবং জুতা খুলে রেখে ঝাঁপ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-পুরাতন মালদার মঙ্গলবাড়ী মহানন্দা নদীর সেতুতে এক যুবতী তার ব্যাগ এবং জুতা খুলে রেখে ঝাঁপ দিয়ে দেয় এবং প্রত্যক্ষদর্শীরা জানাই নদীতে ঝাঁপ দেওয়ার পর ওই মেয়েটি প্রচন্ড বাঁচার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে ভাসতে ভাসতে সাহাপুরের দিকে চলে যায় এবং ক্ষনিকের মধ্যে মহানন্দা নদীর জলে তলিয়ে যায়, যদিও স্থানীয় কিছু লোক বাঁচানোর চেষ্টা করলেও তলিয়ে যাওয়ায় চেষ্টা ব্যর্থ হয় আর কোন খোঁজ পাওয়া যায়নি। তবে ঝাঁপ দেওয়া মেয়েটির এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি ঘটনা স্থলে এসেছে মালদা থানার পুলিশ তার যুবতীর ব্যাগের জিনিসপত্র দেখলে তার মেয়েটির আসল পরিচয় এবং রহস্য জানা যাবে। তবে এক প্রত্যক্ষদর্শী যুবক জানায় ,এই যুবতীকে এক ঘন্টা আগে সেতূর এই জায়গাতেই মুখে মাস্ক পড়ে মোবাইলে কথা বলতে দেখে ,পরবর্তীতে ওই যুবক আবার ফিরে আসলে ওই যুবতীকে ওখানে দেখতে পেয়েছিল এবং ব্যাগ দেখেও যুবকটি দাবি করে ঝাঁপ দেওয়া মেয়েটি ওই যুবতী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *