মালদহের চাঁচল থানার কলিগ্রামে তৃণমূল ও জোটের সংঘর্ষে গ্রেপ্তার দু’পক্ষের সাতজন।

নিজস্ব সংবাদদাতা, মালদহ:- মালদহের চাঁচল থানার কলিগ্রামে তৃণমূল ও জোটের সংঘর্ষে গ্রেপ্তার দু’পক্ষের সাতজন। ধৃতদের বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে চাঁচল থানার পুলিশ। মূলত, গতকাল বুধবার সকালে তৃণমূল প্রধানের অনুগামী ও বাম কংগ্রেস জোটের কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে এলাকা।দু’পক্ষের অন্তত ১৫ জন জখম হন। প্রধানের ভাইকে বাঁশ লাঠিসাটা দিয়ে পিটিয়ে মারা হয়।আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দিনই পুলিস দু’পক্ষের সাতজনকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে ধৃতরা হল রফিক খা ওরফে সুরজ খান, সফিকুল আলম, হেজারুল, জলিল আলি, সুকু খান, আনোয়ার খান ও খুয়াজুদ্দিন। বৃহস্পতিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *