নিজস্ব সংবাদদাতা, মালদা:- বিজয়া দ্বাদশী উপলক্ষে অনুষ্ঠিত হলো পুরাতন মালদার ঐতিহ্যবাহী দুর্গা মেলা। বিগত কয়েক দশক ধরে পুরনো রীতি রেওয়াজ মেনেই আজও দ্বাদশীর দিন জমজমাট বিশাল আকারের মেলা হয়ে আসছে। মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের কালুয়াদীঘি পল্লীশ্রী ক্লাব নিজেদের ঐতিহ্যকে বহন করে চলেছে তবে এই মেলায় মূল আকর্ষণ হল আদিবাসী সাঁওতাল নাচ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাচের দল এই মেলায় অংশগ্রহণ করে। বৈকাল পাঁচটা থেকে শুরু হয় আদিবাসী নাচের মাধ্যমে মেলা চলে সারারাত ব্যাপী। দর্শনার্থীরা বহু দূর-দূরান্ত থেকে এই মেলায় ভিড় জমান। শুধু মালদা জেলা নয় বাইরের জেলা থেকেও বহু দর্শনার্থীদের সমাগম ঘটে।
এদিকে গতকালকের বিজয়া দ্বাদশীর মেলায় মোট ১৪ টি আদিবাসী নাচের দল অংশগ্রহণ করেছিল। এর মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় বিচারক মন্ডলীর মাধ্যমে নির্বাচিত করা হয় এবং পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয় নগদ টাকা ও ট্রফি। প্রথম পুরস্কার ১০ হাজার সঙ্গে ট্রফি, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার সঙ্গে ট্রফি, তৃতীয় পুরস্কার ৫ হাজার সঙ্গে ট্রফি এবং প্রত্যেক দলকে শান্তনা পুরস্কার দেওয়া হয়।
তবে ৩৪ নম্বর জাতীয় সড়কের দুপাশে এই মেলা বসে। কিন্তু জাতীয় সড়ক পারাপারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে থাকে আগত দর্শনার্থীদের। তবে পুজো কমিটির তরফে বলা হয়েছে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সাথে দর্শনার্থীদের পারাপারের জন্য নজরদারি চালাচ্ছেন। কিন্তু দর্শনার্থীদের অধিকাংশই জানান, জাতীয় সড়ক পারাপারের সময় একটু হলেও সমস্যা হয়। কারণ অন্ধকার চারিদিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই যদিও পুলিশ প্রশাসন সেই দিক বিবেচনা করে যথেষ্ট তৎপরতার সাথে মেলায় পরিষেবা দিয়েছেন।
বিজয়া দ্বাদশী উপলক্ষে অনুষ্ঠিত হলো পুরাতন মালদার ঐতিহ্যবাহী দুর্গা মেলা।












Leave a Reply