যত চোর অ্যারেস্ট হচ্ছে তত চোরের রানী ছটফটানি বাড়ছে এখন কান এসেছে পরে মাথাও আসবে : সুকান্ত মজুমদার।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শেষমেশ ইডির জালেই জ্যোতিপ্রিয়। সল্টলেকের জোড়া বাংলোয় একুশ ঘণ্টা নাগাড়ে তল্লাসির পর গ্রেফতার বনমন্ত্রী। রেশন দুর্নীতি তদন্তে কাকভোরে সিজিওয় এনে ফের জেরা প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তার তো সময়ের অপেক্ষা ছিল যে পরিমাণ সম্পত্তি বাকিবূরের পাওয়া গেছে সেই সম্পত্তির উৎস কি? যে পরিমাণ সম্পত্তি পাওয়া গেছে সেটা তো সম্পত্তি নয় বরং রাজত্ব বলা ভালো সেই সম্পত্তি বা রাজত্ব আদপে কার সম্পত্তি বাকিবুরের নামে আছে। কিন্তু এর তদন্ত হওয়া প্রয়োজন আমরা এর আগেও যদি প্রিয় মল্লিকের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ পেয়েছি। তো বোঝাই যাচ্ছে যত চোর অ্যারেস্ট হচ্ছে তত চোরের রানী ছটফটানি বাড়ছে এখন কান এসেছে পরে মাথাও আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *