পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মমতা ব্যানার্জি মিথ্যুক,ভুয়ো রেশন কার্ড বাদ প্রসঙ্গ নিয়ে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় তমলুক সাংগঠনিক জেলার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত বিজেপির পঞ্চায়েত প্রতিনিধিদের কর্মশালায় অংশগ্রহণ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করলেন, প্রসঙ্গত আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা কিছু নিয়নি তাও আমরা চোর আর যারা চুরি করেছে তারা পুলিশের মুখে আটা ছুঁড়ছে, এক কোটি ভুয়ো রেশন কার্ড দিয়েছি এটাই ভুয়া তত্ব, সেই প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন উনি একজন মিথ্যুক, ২০১৩ সালে প্রথম কেন্দ্রীয় সরকার থেকে বার্তা আসে আধারের সঙ্গে রেশন কার্ডের লিংক করানো, উনি প্রথম এই ব্যাপারে রিফিউজ হন কিন্তু মোদীজির আসার পরে তা কার্যকারী হয়, ২০১৬ সালে আদালত নির্দেশ দেয় আধারের সঙ্গে রেশন কার্ডের লিংক করাতে, এখানে মমতা ব্যানার্জির জিরো রোল, মমতা ব্যানার্জি তার আদরের আলু না ভালুকে হাজার হাজার কোটি টাকা চুরি করার সুযোগ দিয়েছেন আর উনি এতে ভাগ নিয়েছেন, পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে এই দিন পার্থ ভৌমিক সহ মুখ্যমন্ত্রী কে নিশানা করলেন তিনি।
মমতা ব্যানার্জি মিথ্যুক,ভুয়ো রেশন কার্ড বাদ প্রসঙ্গ নিয়ে হলদিয়া থেকে নিশানা শুভেন্দু অধিকারীর।












Leave a Reply