পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিনালা তৃণমূল দলীয় কার্যালয় অর্থাৎ তৃণমূল দলীয় কার্যালয় ভবনে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়,এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ,অসীম সিংহ রায়, অসীম ওঝা,হাবিবুল শেখ, যুবনেতা শুভজিৎ বাগ সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, এইদিন ব্লকের বয়স্ক তৃণমূল কর্মীদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি ব্লকের একাধিক বিশিষ্ট সমাজসেবীদের সম্বর্ধনা জানানো হয় ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে।
গড়বেতা ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিনালা কার্যালয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন, উপস্থিত বিধায়ক।












Leave a Reply