জমির জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- জমির ওপর দিয়ে গিয়েছে এগারো হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তার। জমির জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের মান্দাপাড়াতে। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ সাহা (৩১)। ঘটনায় চাঞ্চল্য এলাকায়, শোকের ছায়া পরিবার সহ এলাকা জুড়ে।

জানা গিয়েছে, ৩১ বছর বয়সী বিশ্বজিৎ সাহা তাদের জমিতে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ১১ হাজার ভোল্টেজের শক লাগে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, জমির ওপর দিয়ে যাওয়া তারের নিচের গাছপালা বিদ্যুৎ বন্টন দপ্তর পরিস্কার না করায়, জমির ছায়াযুক্ত এলাকায় চাষবাস হয় না। সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়েই মৃত্যু হয় পরিবারের একমাত্র ছেলের।

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাগর ফটিক জানান, বিদ্যুৎ বন্টন দপ্তরে জানানোর পর‌ও কোনো ব্যবস্থা নেয়নি বলে জেনেছি। উচ্চ ভোল্টের বিদ্যুৎবাহী তারের নীচের গাছপালা বিদ্যুত দপ্তরের পরিস্কার করতে হবে, যাতে এধরনের দুর্ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *