দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হরিরামপুর ৮ই নভেম্বর ১০০ দিনের কাজের দুর্নীতি পাশাপাশি আবাস যোজনার ঘরের দুর্নীতি এছাড়া সারের কালোবাজারি নিয়ে আজ হরিরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ডেপুটেশন দিল হরিরামপুর ব্লক বিজেপি । এদিন এই ডেপুটেশনে হরিরামপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় কর্মী সমর্থকবৃন্দরা । হরিরামপুর ব্লক অফিস প্রাঙ্গনে ভিড় জমান ।এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বাপী সরকার জেলার সাধারণ সম্পাদক , দুই মন্ডলের সভাপতি ভবেশ দেবশর্মা ও পল্লব রায় । এদিনের এই ডেপুটেশন প্রসঙ্গে বাপি সরকার জানান সারা রাজ্য জুড়ে তৃণমূল যে লাগাম ছাড়া দুর্নীতি করেছে তার জন্য কেন্দ্র সরকার ১০০ দিনের টাকা আটকে রেখেছে রাজ্য সরকার যতদিন অবধি এই ১০০ দিনের কাজ তথা আবাস যোজনা ও সারের কালোবাজারি নিয়ে সঠিক পরিসংখ্যান না দেবে ততদিন অবধি এই টাকা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এর পাশাপাশি তৃণমূল রাজ্যজুড়ে লাগাম ছাড়া দুর্নীতি ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি এদিন প্রশ্ন তুলে বলেন পুলিশ তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে খুব শীঘ্রই রাজ্যে পালা বদল ঘটবে তখন পুলিশ প্রশাসনের ওপর সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
হরিরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ডেপুটেশন দিল হরিরামপুর ব্লক বিজেপি ।












Leave a Reply