মানবিক মুখ তপনের বিধায়ক বুধরাই টুডুর।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মানবিক মুখ তপনের বিধায়ক বুধরাই টুডুর। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ বিভিন্ন কাজ শেষে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন পিরোজপুর এলাকায় দেখতে পান এক বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে আছেন। আশেপাশের কাউকে না দেখতে পেয়ে বিধায়ক তার নিরাপত্তা রক্ষীদের সাহায্য নিয়ে নিজেই ওই গুরুতর আহত বাইক আরোহী কে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে ওই বাইক আরোহী রাস্তার ধারে থাকা গাছে তার বাইক মেরে দিলে এই দুর্ঘটনাটি ঘটে ঘটনায় গুরুতর আহত হয় ওই বাইক আরোহী।সেই ঘটনাতেই এমন মানবিকতার পরিচয় দিলেন বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *