এক গৃহস্থের বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এক গৃহস্থের বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর বিদ্যাসাগর পল্লী এলাকার একটি বাড়ির থাকার ঘরে মধ্যে ওই সাপটিকে দেখতে পান পরিবারের লোকজন। সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় বন দফতরের মাদারিহাট রেঞ্জে। এদিকে খবর পেয়ে মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে এসে ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। হাঁফ ছেড়ে বাঁচেন বাড়ির লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *