গাছেদের ফোঁটা দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দুই বোনের।

আবদুল হাই, বাঁকুড়াঃ- অভিনব ভাইফোঁটার সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া দশরথবাটি।হিন্দু সমাজে বোনেরা এই বিশেষ দিনে ভাই, দাদাদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে। ভাই কিংবা দাদা বোনকে দেয় নিরাপত্তার আশ্বাস।
আজকের বিশেষ দিনের, বিশেষ শুভ লগ্নে সিমুলিয়া দশরথবাটি এলাকায় ভাইফোঁটা পালন হল তবে ভাই কিংবা দাদার কপালে নয়, গাছেদের ফোটা দিয়ে সমাজ সচেতনতার বার্তা সবার কাছে পৌঁছে দিল দুই বোন। গাছেদের দীর্ঘায়ু কামনা করে আর ফোঁটা দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিল দুই বোন।

গাছেদের বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালো এই দুই বোন। পরিবেশ সম্পর্কে দুই বোনের এই সচেতনতা দেখে মুগ্ধ এলাকার পরিবেশ প্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *