নদীয়ার শান্তিপুরের এক অনুন্নত এলাকায় প্রান্তিক পরিবারের শিশুদের মধ্যে গণ ভাইফোঁটার ব্যবস্থা করল সামাজিক সংগঠন প্রয়াস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুর নৃসিংহ পুর চৌধুরী পাড়ায় শান্তিপুরের সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে প্রতিবছরের মতন এ বছরেরও প্রায় দুই শতাধিক প্রান্তিক পরিবারের শিশুদের নিয়ে গণ ভাইফোঁটার আয়োজন করে।
উদ্যোক্তারা জানান তাদের মহিলা সদস্যরা এবং স্থানীয় কিশোরীদের দিয়ে এলাকার সকল শিশুদের ভাইফোঁটা দেওয়া হয়। এই উপলক্ষে তারা প্রত্যেককে দুপুরে লুচি ছোলার ডাল বোঁদে এবং মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন। এলাকার পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে শুভেচ্ছা জানানো হয়। কারণ অত্যন্ত প্রান্তিক এই পরিবারের পক্ষ থেকে যথেষ্ট খরচ সাপেক্ষ ভাই ফোটার কোনো ব্যবস্থা তারা করতে পারেন না। তাই তাদের ঘরের শিশুরা এ আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে সেটা সার্বিক আনন্দের। অন্যদিকে উদ্যোক্তারা জানান, আর্থিক উপার্জন অর্থনৈতিক পরিস্থিতি শিশুরা অতশত বোঝেনা তাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান উৎসবের মতন। সেক্ষেত্রে অংশগ্রহণ করতে না পারলে শিশু মনে তা যথেষ্ট প্রভাব পড়ে। আমরা সকলেই ওদের এই খুশি দিতে পেরে, গর্বিত তাই প্রতিবার এখানেই উপস্থিত হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *