নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাঁদা না পেয়ে সরকারি হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনায় মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, গত রবিবার নদিয়ার শান্তিপুর থেকে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাজে যোগ দিতে যাওয়ার সময় ফুলিয়া ঘোষ পাড়ায় চাঁদা আদায়কারীদের হাতে আক্রান্ত হন চিকিৎসক সুজন দাস। সেই ঘটনায় শান্তিপুর থানায় আক্রান্ত চিকিৎসক অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর এর পরই শুক্রবার রাতে ঘটনায় মূল অভিযুক্তকে ফুলিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। যদিও চিকিৎসককে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত কে গ্রেফতার করা নিয়ে সোচ্চার হয়েছিল বিজেপি, সেখানেই পুলিশ ও বিজেপি কর্মীদের সাথে শুরু হয় ধস্তাধস্তি। যদিও পরবর্তীতে পুলিশ আশ্বস্ত করে মূল অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে, যদিও ২৪ ঘন্টা যেতে না যেতেই অভিযুক্ত চাঁদ ঘোষ কে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তীর দাবি, মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের সময় লেগে গেছে সাত দিন, তৃণমূলের সাথে জড়িত সেই কারণে গাফিলতি ছিল পুলিশের। যদিও ওই পঞ্চায়েতের প্রধান সুদীপ প্রামানিক জানান, চিকিৎসকের সাথে যে ঘটনা ঘটেছে সত্যিই চাঁদ ঘোস অপরাধ করে থাকে পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
অবশেষে চিকিৎসককে নিগ্রহ ও মারধরের ঘটনায় পুলিশের জালে গ্রেফতার মূল অভিযুক্ত, জানিও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।












Leave a Reply