আত্রাই সদরঘাট পরিদর্শন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আসন্ন ছট পূজাকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রাই সদরঘাট পরিদর্শন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা। বালুরঘাটের ছট পূজা মূলত আত্রাই সদর ঘাটেই অনুষ্ঠিত হয়।আসন্ন ছট পূজায় আত্রাই সদর ঘাটে হট ভক্তদের জন্য কি ধরনের পরিষেবা রয়েছে কিংবা কি কি ব্যবস্থা করা উচিত তা খতিয়ে দেখতে এদিন জেলা প্রশাসনের এই আধিকারিকরা আত্রাই সদরঘাট পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *