নিজস্ব সংবাদদাতা, মালদা;১৮নভেম্বর:- ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগে চরম উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের এক প্রাথমিক স্কুলে। স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্কুলের এক পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।যদিও বিদ্যালয়ে আসেন নি অভিযুক্ত পার্শ্ব শিক্ষক।তবে অভিযুক্ত পার্শ্ব শিক্ষককে তার বাড়িত থেকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্কুলের মধ্যে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি হয়েছে, এই অভিযোগ তুলে এদিন মালদার হরিশ্চন্দ্রপুর এক স্কুলের মধ্যে অভিভাবকরা চরম বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিসবাহিনী। অভিযোগ উঠেছে ওই স্কুলেরই এক শিক্ষাকর্মীর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারের দাবিতেও সরব হন অভিভাবকরা।তবে অভিযুক্ত পার্শ্ব শিক্ষককে তার বাড়িত থেকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। দাবি করা হচ্ছে, গতকাল চলতি মাসের ১৭ তারিখ এই ঘটনা ঘটেছিল। এখন এই ঘটনার সত্যতা আছে কি না, না কি অপপ্রচার তা নিয়েও ধন্দ রয়েছে। তবে স্কুলে গন্ডগোল ছড়াতেই স্কুলে আসে বিশাল পুলিসবাহিনী। অভিযুক্ত শিক্ষাকর্মীকে থানায় নিয়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগে চরম উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের এক প্রাথমিক স্কুলে।












Leave a Reply