নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পুজো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। তবুও কথা রাখেনি ফালাকাটা ব্লকের এথেলবাড়ি চা বাগান কর্তৃপক্ষ। এখনো সম্পুর্ন বোনাসের টাকা পায়নি শ্রমিকরা। পায়নি মজুরির প্রাপ্য টাকাও। এমনি অভিযোগ তুলে শনিবার এথেলবাড়ি- খগেনহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকরা। এদিন শ্রমিকরা জানান, বোনাস ও মজুরির সম্পূর্ণ টাকা বাগান কর্তৃপক্ষ দিতে গড়িমসি করছে।এদিকে বাগান কর্তৃপক্ষ আশ্বাস দিলেও শ্রমিকরা মজুরি ও বোনাসের পুরো টাকা এখনো পায়নি।আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর কোথাও যাবার জায়গা নেই।বাধ্য হয়েই রাস্তা অবরোধ করছি। সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন শ্রমিকরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ।
পুজো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। তবুও কথা রাখেনি ফালাকাটা ব্লকের এথেলবাড়ি চা বাগান কর্তৃপক্ষ।












Leave a Reply