মালডাঙ্গা গ্রামে এলেন উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- — মালদার বামনগোলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের,মালডাঙ্গা গ্রামে এলেন উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূ। খাটিয়া করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল এই নিয়ে ভাইরাল ভিডিও ছরিয়েছে।এই বিষয় নিয়ে,,খাটিয়ায় যুবতীর মৃত্যু নিয়ে রাজ্য সরকারকেই দায়ী করে একরাশ বিক্ষোভ উগরে দিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আজ ওই এলাকায় গিয়ে মৃত ওই যুবতী মামনি রায়ের পরিবারের সাথে দেখা করেন সাংসদ এবং স্থানীয় বিধায়ক জুয়েল মুর্মু। গ্রামবাসীদের নিয়ে এলাকা জুড়ে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ অভিযোগ করেন, এই এলাকার সাংসদ এম এল এ থাকলেও আমাদের কিছু করণীয় নেই আমরা প্রস্তাব বারবার পাঠিয়েছিলাম রাস্তার জন্য। কিন্তু রাজ্য সরকার রাস্তা না করলে আমাদের কি করণীয় আছে।
উল্লেখ্য রাস্তা খারাপের জন্য খাটিয়ায় করে এক রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই এলাকায়। তার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার পরই নিন্দার ঝড় উঠেছিল রাজ্য জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *