এক ৪ বছরের শিশু কন্যার রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য গড়বেতার সারগরাতে,গ্রেপ্তার ১।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  এক ৪ বছরের শিশু কন্যার রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা এক নম্বর ব্লকের আমলাগড়া অঞ্চলের সারগড়াতে, সোমবার সন্ধ্যে ৭ টা নাগ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মিতু শিশু কন্যার নাম পূজা শিং, পাশাপাশি আরো জানা যায় রবিবার বিকেলে পাশের বাড়ির উঠোনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল ওই শিশু কন্যা, কিন্তু পরে তার খোঁজ না মেলায় তাকে খোঁজাখুঁজি করে পরিবার পরিজন, অবশেষে রাতে পাশের বাড়ির কোটাঘরে তাকে অচৈতন্য ভাবে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে,এরপর ওই মৃত শিশু কন্যার বাবা জিতেন সিং য়ের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেশী বাড়ির যুবক সম্পর্কে খুরতোতো দাদা যুবরাজ সিং কে গ্রেফতার করে গড়বেতা থানার পুলিশ, সোমবার তাকে গড়বেতা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়,কি কারনে মৃত্যু তা নিয়ে রহস্যে ঘনীভূত হয়েছে,গোটা ঘটনার তদন্ত নেমেছে গড়বেতা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *