পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে গুলিতে নিহত সমীর পড়িয়ার বাড়িতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে গুলিতে নিহত সমীর পড়িয়ার বাড়িতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘ সময় তার পরিবারের সাথে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দিয়ে যান তিনি। মৃত সমীর পড়িয়ার স্ত্রীর নাম কৃষ্ণা পড়িয়াকে তিন চার মাসের মধ্যে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন, এমনকি তার দুই ছোট ছোট ছেলে এবং মেয়ের পড়াশোনার দায়িত্ব নেন তিনি। তাঁর পাশাপাশি সিবিআই তদন্তের দাবিতে তাদের পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু এমন টাই জানায় পরিবার। আর সেই মোতাবেক আগামী মঙ্গলবার কলকাতার হাইকোর্টে যাবেন গুলিতে মৃত সমীর পড়িয়ার বাবা সুকুমার পড়িয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *