বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের আর্থিক সহায়তায় বিনামূল্য চশমা বিতরণ।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের আর্থিক সহায়তায় বিনামূল্য চশমা বিতরণ। এদিন বালুরঘাট মঙ্গলপুর এলাকায় বিজেপি শহর মন্ডল কার্যালয় থেকে গরিব মানুষদের বিনামূল্যে চশমা বিতরণ করে বিজেপি।
কিছুদিন আগে বালুরঘাটের মৈত্রিচক্র ক্লাব প্রাঙ্গণে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় বিজেপির পক্ষ থেকে। মূলত বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের আর্থিক তহবিলের টাকায় গরিব মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি নেওয়া হয়। সেই চক্ষু পরীক্ষার পাওয়ার অনুযায়ী এদিন গরিব মানুষদের চশমা বিতরণ করা হয়।
বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান এদিন ১৮৫ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় সাংসদ সুকান্ত মজুমদারের আর্থিক সহায়তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *