নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মসজিদ কমিটির ২৭ তম বার্ষিক একরামিয়া ইছালে সওয়াব অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত সংকট মোচনে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ফালাকাটা ব্লকের দক্ষিণ ধুলগাঁও মদিনা মসজিদ কমিটি। বৃহস্পতিবার সংশ্লিষ্ট ব্লকের দক্ষিণ ধুলগাঁও মদিনা মসজিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একরামিয়া ইছালে সওয়াব। সেই অনুষ্ঠানে দিনের বেলায় আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। ফালাকাটা ব্লাড ব্যাংকের সহযোগিতায় ওই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যায় বস্ত্র বিতরণ সহ ধর্মীয় আলোচনা করা হবে বলে উদ্যোক্তারা জানান।
রক্ত সংকট মোচনে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ফালাকাটা ব্লকের দক্ষিণ ধুলগাঁও মদিনা মসজিদ কমিটি।












Leave a Reply