নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- স্বচ্ছ ভারত হোক কিংবা নির্মল বাংলা পরিবেশ পরিষ্কার রাখা যেমন সরকারি সিদ্ধান্ত তেমনই মানুষের জনজীবনে সুস্থ থাকার লক্ষ্যে আজ রানাঘাট মহকুমা শাসক রৌনক আগরওয়াল চলে আসেন রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে অন্যদের অনুপ্রেরণা যোগাতে এমনকি কিছু অসচেতন নাগরিকদের সচেতন করতে হাসপাতাল পরিক্রমা করেন সাথে ছিলেন রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী সহ সাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মী সহ হাসপাতালের বিভিন্ন সাফাই কর্মী গ্রুপ ডি কর্মচারীরা সকলেই উপস্থিত ছিলেন। মহকুমা শাসক রৌনক আগরওয়াল বলেন, যত্রতত্র পরিত্যক্ত না ফেললে পরিষ্কারের কাজ অনেকটাই কমে যায়, আর সে ব্যাপারে সকলের আগে সচেতনতা দরকার । কারণ পরিত্যক্ত প্লাস্টিক বা অন্যান্য খাদ্য খাবারের ঠোঙা কিংবা যেকোনো কিছুর মোড়ক নিজের কাছে রেখে উপযুক্ত ডাস্টবিনে ফেললে সাফাই কর্মীদের এত অমানবিক পরিশ্রম করতে হয় না। তাই এ বিষয়ে সর্বসাধারণকে সব সময় সচেতন থাকতে হবে, তবেই আবর্জনা মুক্ত ব্লক মহকুমা জেলা রাজ্য দেশ গঠন করা সহজ হবে। তাতে একদিকে যেমন রোগ মুক্তি হবে তেমনি নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সৌন্দর্যায়ন সম্ভব যার ফলে শরীরের সাথে মানসিক সুস্থতাও ফিরে আসবে।
রানাঘাট মহকুমা শাসক রৌনক আগরওয়াল পরিদর্শনে এলেন রানাঘাট মহকুমা হাসপাতালে।












Leave a Reply