কোলাঘাটে গুলিবিদ্ধ সমির পড়িয়ার বাড়িতে এসে শুভেন্দুর নাম না করে কটাক্ষ তৃণমূলের প্রতিনিধি দলের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের গুলি বিদ্ধ হয়ে মৃত সমীর পড়িয়ার বাড়িতে আসেন তৃণমূলের প্রতিনিধি দল।এইদিন পরিবারের লোকের সাথে কথাবার্তা বলেন এবং তাদের পাশে থাকার বার্তা দিয়ে যান। গত পরশুদিন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পরিবারের সাথে এসে কথা বলে চাকরির প্রতিশ্রুতি সহ মৃত ব্যক্তির দুই ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন তবে তাকে কটাক্ষ করে তৃণমূল। পরিবারের লোকজনদের বলেন কারো প্ররোচনায় পা দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন। তবে কোলাঘাটের ই বাসিন্দা রাজ্যের মৎস মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তবে এদিন তৃণমূলের প্রতিনিধি দল থাকলেও রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মৃতর বাড়িতে যাওয়া থেকে ব্রাত্য ছিলেন। শুভেন্দু অধিকারী পরিবারের পাশে থেকে সিবিআই তদন্তের আশ্বাস দেন সেই কথাকে কটাক্ষ করেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অসিত ব্যানার্জী। নাম না করে শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বলেন কিছু দুষ্কৃতি আছে যারা এর সাথে জড়িত, তাদের সাথে তাদেরও চোখ আছে যারা তদন্তকে ঘুরিয়ে দেওয়ার জন্য শুধু সিবিআই সিবিআই করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *