পুলিশি অভিযানে বিপুল পরিমান গাঁজা সহ আটক দুই যুবক ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পুলিশের নাকা চেকিং এ বিপুল পরিমাণে গাঁজা সহ আটক ২ যুবক । নদীয়ার কল্যাণী মোড় এলাকা থেকে পুলিশের নাকা চেকিং এ এক চার চাকা গাড়ি থেকে প্রায় ৮৯ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে পুলিশ খবর পায় এক চার চাকা গাড়িতে বিপুল পরিমাণে গাঁজা মজুদ করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মোতাবেক নাকা চেকিংয়ে পুলিশি তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যায় প্রায় ৮৯ কেজি গাঁজাসহ দুই যুবক । যদিও এদিন নদীয়ার হরিণঘাটার বিডিও মহাশ্বেতা বিশ্বাস স্বয়ং দাঁড়িয়ে থেকে পুলিশকে সঙ্গে নিয়ে, বিভিন্ন গাড়িতে তল্লাশি চালিয়েছেন, তখনই কুচবিহার থেকে কলকাতা গামী একটি চার চাকা গাড়ি দেখতে পান তারা ,সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয় গাড়িতে, তারপরেই বেরিয়ে আসে ঝুড়ি থেকে বেড়াল । একের পর এক গাঁজার প্যাকেট উদ্ধার হয় ওই চারচাকা গাড়ি থেকে, এরপরই ওই গাড়িটিকে আটক করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ এর জন্য গাড়িতে থাকা দুজন যুবককে আটক করেছে পুলিশ। তবে এই গাঁজা কলকাতায় কোথায় এবং কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *