আবদুল হাই, বাঁকুড়া:- স্কুল ড্রেস পড়া একদল ছাত্রী হাজির হলেন সরকারি অফিসে? চমকে উঠলেন আধিকারিকরা! কি এমন হল যে বাঁকুড়ার সোনামুখী বি জে হাই স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা পৌঁছে গেলেন সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ে? প্রশ্ন জাগল প্রত্যেকের মনে। তাহলে কি কোন সমস্যা হয়েছে? আপনি যদি এরকমটা মনে করেন তাহলে ভুল করছেন। কন্যাশ্রীরা নিজেদের জমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে এবং জ্ঞান অর্জন করতেই উপস্থিত হন সরকারি অফিসে। আজকাল জমি রয়েছে সকলের অথবা জমি কেনার কথা ভাবছেন বহু মানুষ। জমির বিপুল চাহিদা থাকলেও জমি সংক্রান্ত সচেতনতা খুবই কম। সে কারণেই বারবার ঠকতে হয় সাধারণ মানুষকে। একই ভুল যাতে সোনামুখী বি জে হাই স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা না করেন, সেই উপলক্ষ্য নিয়ে নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে উপস্থিত হলেন সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ে। প্রবাহিনী মুখার্জি নামে এক ছাত্রী জানান, “জমি সংক্রান্ত সচেতনতা আমাদের নেই, বাড়িতে কিংবা স্কুলে শেখানো হয় না। সেই কারণেই সচেতনতা বৃদ্ধি করতে সরকারি অফিসেই চলে এলাম। জমি সংক্রান্ত সচেতনতা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।”
যদিও এই জানার আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানিয়েছেন সরকারি আধিকারিকরা। “জানার কোন শেষ নেই, জানার চেষ্টা বৃথা তাই” আদৌ কি বৃথা? বৃথা বলে মনে করেন না সোনামুখী বি জে হাই স্কুলের কন্যাশ্রীরা। তাই শেখার জন্যই সরাসরি চলে এসেছেন সরকারি অফিসে। রেভিনিউ অফিসার জানান, “এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়! জমি সভায় রয়েছে, জমি নিয়ে সমস্যাও রয়েছে প্রচুর। জমি সংক্রান্ত সচেতনতা থাকা খুবই জরুরী নয়তো প্রতারণার শিকার হবেন।”












Leave a Reply