দীর্ঘদিন ধরে রেশন সামগ্রিক না পাওয়ায় রেশন ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রাহকদের, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  চাপড়া থানার তালুহুদা হাটতলা এলাকায় রেশন না পাওয়ার কারণে রেশন ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রাহকদের। তাদের দাবি ছয় মাস ধরে রেশন সামগ্রী পাচ্ছেননা তারা। রেশন ডিলার কুশল কর্মকারের কাছে রেশন সামগ্রিক নিতে গেল এখনো পর্যন্ত কোনো মাল আসেনি সেই কারণে দেওয়া হবে না সাফ জানিয়ে দেন রেশন ডিলার। রাজ্য সরকারের ঘোষণামত দুয়ারে সরকার রেশন পৌঁছে দেওয়ার কথা, কিন্তু রেশন দুয়ারে রেশন না পৌঁছানোই প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে রেশন নিতে এসে হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। রেশন সামগ্রিক যে পরিমানের বরাদ্দ থাকে সেই পরিমাণের রেশন পায় না। অভিযোগ সেই সামগ্রি চাপড়া বাজারে বিক্রি করে দেওয়া হয়। রেশন নিতে এসে না পাওয়ার কারণে ক্ষোভে ফুঁসছে গ্রাহকরা। এদিন এরই অভিযোগ তুলে রেশন ডিলারে বাড়ির সামনে সামনে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। যদিও ঘটনাস্থলে যায় চাপড়া থানার পুলিশ। অন্যদিকে বাড়িতে তালা ঝুলিয়ে পালাতক রেশন ডিলার কুশল কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *