দুই স্কুল পড়ুয়ার স্কুটির ধাক্কায় আহত সাইকেল আরোহী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাইকেলের সাথে স্কুটির ধাক্কা। আহত হোন সাইকেল আরোহী গোপাল ঘোষ নরপতিপাড়ায় বাড়ি।এলাকার মানুষ প্রথমে গোপাল বাবু কে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরে কল‍্যানী জেএনএম মেডিসিন হাসপাতালে নিয়ে যায় আশংকা জনক অবস্থায়।রামলাল একাডেমির নবম শ্রেনীর দুই স্কুল পড়ুয়া লাইসেন্স বিহিন স্কুটি নিয়ে স্কুলে যাচ্ছিল। প্রচন্ড গতিতে।সেই গতি কন্টোল না করতে পাড়ায় এই দূর্ঘটনা জানালেন প্রত‍‍্যক্ষদর্শী বিদেশ বিশ্বাস সহ এলাকার বাসিন্দারা।এলাকার মানুষের প্রশ্ন নবম শ্রেনীর স্কুল পড়ুয়ার হাতে স্কুটি কেন তুলে দিলো অভিভাবক। যার জেরে গোপাল ঘোষ আহত হয়। চাকদহ- মদনপুর বাইপাশ রোডে প্রচন্ড গতিতে বাইক ও স্কুটি যাতায়াত করে এমন কি বাম্পার কেউ মানে না।এদের নিয়ন্ত্রণ করবে কে। এই প্রশ্ন টা থেকে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *