যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১২ জন বাস আরোহী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১২ জন বাস আরোহী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগর বাস ব্রীজের উপর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,এদিন দুপুরে একটি সরকারি বাস বহরমপুর থেকে কৃষ্ণনগড়ের দিকে আসছিল। অপরদিকে একটি ডাম্পার কৃষ্ণগর থেকে ধুবুলিয়ার দিকে যাচ্ছিল। পথে কৃষ্ণনগর বাস ব্রীজের উপর দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনায় ১২জন বাস যাত্রি জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ি চালানোর সময় ডাম্পারের চালকের ঘুম চলে এসেছিল বলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তদন্তে প্রাথমিক অনুমান পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *