এক ব্যক্তিকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  এক ব্যক্তিকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নদীয়ার চাকদহ থানার মদনপুরের গাঙ্গুলিপারা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায় চাকদহ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন সন্ধ্যায় গুলি চালানোর আওয়াজ শুনতে পেয়ে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন এলাকার বেশ কিছু মানুষজন। এবং রাস্তার উপর এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। রবিবার মৃতদেহটি কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হবে বলে জানায়পুলিশ। ওই ব্যক্তির বুকের বাঁদিকে গুলি করা হয়েছে। যার কারণে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তাঁর। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তির নাম আকহলাক আলম (৩৫)। বাড়ি পহেলা মোড়, ডোবো জামশেদপুর, ঝাড়খন্ডে। ওই ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করার পাশাপাশি কি কারনে এই খুন বা এই ঘটনার সাথে কে কে জড়িত আছে তা জানতে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *