কোলাঘাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী সমীর পরিয়ার বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর প্রতিনিধি দল আসেন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কোলাঘাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী সমীর পরিয়ার বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর প্রতিনিধি দল আসেন। প্রতিনিধি হিসেবে রাজ্য প্রদেশ কংগ্রেসের সম্পাদক আশুতোষ চ্যাটার্জী মৃত সমীর পড়িয়ার পরিবারের সাথে কথা বলেন।
আর এই দিনেই মৃত সমীর পড়িয়ার শ্রাদ্ধ অনুষ্ঠান। শ্রাদ্ধ অনুষ্ঠানের দিনেই কংগ্রেসের প্রতিনিধিরা পরিবারের পাশে এসে দাঁড়ান। তার পরিবারের লোকজনের সাথে বেশ কিছু সময় কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এমন কি এমন ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

প্রায় এক সপ্তাহ পূর্ণ হতে যায় এখনো পর্যন্ত অধরাই রয়ে গেল সমীরের খুনের আসামিরা।
সিবিআই তদন্তের দাবিতে অনড় তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *