চাকদা থানার অন্তর্গত কল্যাণী মদনপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাকদা থানার অন্তর্গত কল্যাণী মদনপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। শনিবার সন্ধ্যায় চাকদা থানার অন্তর্গত কল্যাণী ব্লকের মদনপুর গাঙ্গুলিপারায় মাঙ্গলিক ক্লাবের রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ আনুমানিক বছর ৩৮ এর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল চাকদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত। কে বা কারা ওই ব্যক্তিকে গুলি করল? এই ব্যক্তির পরিচয় বা কি? সব জানতে তদন্ত নেমেছে চাকদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *