লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে প্রায় শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে প্রায় শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন।তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ভেটাহার এবং বেরোইল এলাকায় এই যোগদান কর্মসূচি পালন করা হয়।এদিনের যোগদান কর্মসূচিতে সুকান্ত মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা ।মূলত, এলাকার রাস্তাঘাট সহ এলাকার উন্নয়নের জন্য তারা বিজেপিতে যোগদান করেন বলে তারা জানান।

এই বিষয়ে এক যোগদানকারী জানান, আমাদের ভেটাহার এবং বেরোইল এলাকার রাস্তা খুবই খারাপ। কেউ অসুস্থ হয়ে গেলে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারিনা। আমরা আজ তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। আমরা জানি বিজেপি আমাদের গ্রামে উন্নয়ন করবে।

এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন,সবাই এখন বিজেপিতে যোগদান করবে। কারণ সবাই এখন বুজতে পেরেছে বিজেপি এখন দেশটিকে এগিয়ে নিয়ে যাবে।সেই কারণে এখন বিজেপিতে সবাই যোগাদান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *