শুভেন্দু অধিকারীর পুলিশকে ধমক দেওয়ার বিরুদ্ধে বিষোদগার মন্তব্য করলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি।

পূর্ব মেদিনীপুর-এগরা, নিজস্ব সংবাদদাতা:- যার বিরুদ্ধে যা মামলা হবে তার বিরুদ্ধে পুলিশ একশন নেবে। থানায় হামলা করে তো কোন লাভ নেই। এটা তো কোন মিথ্যে মামলা নয়। পূর্ব মেদিনীপুরের মারিশদা থানায় খেজুরির বিজেপির যুব নেতা গ্রেফতারের প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুলিশকে ধমক দেওয়ার বিরুদ্ধে বিষোদগার মন্তব্য করলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। রবিবার এগরা ২ ব্লকের সর্বোদয় অঞ্চল তৃণমূলের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহেন মন্তব্য করেন রাজ্যের কারাগার মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি জানিয়েছেন, আমাদের লোকেরা এক বছর ধরে জেলে আছে। বিচারপতিরা অসন্তুষ্ট হচ্ছেন। তাই তো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে ছ’মাস বেঁধে দিয়েছে। আমি যদি দোষী প্রমাণিত হয় কোর্ট আমাকে শাস্তি দেবে। শাস্তি দেওয়ার মালিক তদন্তকারী দল নয়। তাই তাঁরা (বিজেপি) কোর্টে যাক। অখিলের নিদান, মুখ্যমন্ত্রীর নামে তো বিরোধী দলনেতা মামলা করবে বলেছে। বিরোধী দলনেতা মামলা করুক। পুলিশের বিরুদ্ধে মামলা করুক বিরোধী দলনেতা। মামলা তে যায় রায় হবে দেখা যাবে। অখিল গিরির দাবি, বিজেপির অঙ্গুলিহেলন সিবিআই, ইডি, এন আই এ, চলছে। অখিলের প্রশ্ন! ইনকাম টেক্সের চিঠিটা কেন দিলে। তুমি (শুভেন্দু অধিকারী) বক্তৃতা করলে তারপর ইনকাম টেক্সের চিঠিটা আমার কাছে এলো। তাহলে বিজেপির কথায় ইনকাম টেক্স চলে। বিজেপির এসব মিথ্যা অভিযোগ। আগে নিজেরা ঠিক থাকুক, সব ঠিক হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, সর্বোদয় অঞ্চল তৃণমূলের সভাপতি সত্যব্রত দাস, শ্রাবন্তী দাস, প্রদীপ দাস, সন্দীপ পাত্র, স্বপন পাত্র, প্রদীপ কুমার দাস, রাজকুমার দুয়ারী, শেখ টুটুল, সুখেন্দু জানা, পূর্নেন্দু দাস, অন্নপূর্ণা মাইতি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *