বোল্লা মন্দির এলাকায় একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ– একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা মন্দির এলাকায় একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের সদস্যা কল্পনা মুর্মু, বিশিষ্ট সমাজসেবী সুভাষ ভাওয়াল সহ অন্যান্যরা। আগামী শুক্রবার উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বোল্লা কালীপুজোর মেলা অনুষ্ঠিত হবে। বোল্লা কালীপুজোর মেলা উপলক্ষে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তের সমাগম হয়। তাই খালি ভক্তদের সুবিধার্থে জেলা পরিষদের থেকে তৈরি করা হয়েছে কমিউনিটি টয়লেট। সেই কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হলো এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *