পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সমবায় ভোটে জয়লাভ করার পর উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রানিচক এলাকা। আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর মারধর অভিযোগের তীর তৃণমূলের দিকে।জানা গেছে বল্লুক সমবায় ভোটের সময় তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মীদের মধ্যে ঠেলাঠেলি হয়, পরে হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয় এবং মারধরের উত্তপ্ত হয় গোটা এলাকা। সমবায় ভোট জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল বেরাই রবিবার বিকেলে, সেই বিজয় মিছিল থেকেই আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ করেন আইএসএফ কর্মী সমর্থকেরা। ইতিমধ্যে উত্তপ্ত গোটা এলাকা। ইতিমধ্যেই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।
সমবায় ভোটে জয়লাভ করার পর উত্তপ্ত শহীদ মাতঙ্গিনী ব্লকের রানিচক এলাকা।












Leave a Reply